• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে জুয়ার সরঞ্জামাদি পুড়িয়ে দিলেন ওসি

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জুয়ার সরঞ্জামাদি পুড়িয়ে দিলেন নবাগত ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। শুক্রবার দিবাগত রাতে  উপজেলার পয়ারী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের আভিযানিক একটি টিম জুয়ার আসরে হানা দেয়। এসময় আনুমানিক ১৫-২০ জন  জুয়ারী জুয়া খেলতেছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের জুতা, সেন্ডেল, জুয়া খেলার সামগ্রী, ত্রিপাল ও ১৫ বান্ডিল তাস রেখে দ্রুত দৌড়ে  পালিয়ে যায়। তারপর তাদের গ্রেফতার করতে না পেরে  স্থানীয় লোকজনের উপস্থিতিতে ও সহযোগিতায় জুয়ার আসরের এসব সরঞ্জামাদি পুড়িয়ে ফেলেন ওসি। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মূল সড়ক থেকে একটু ভিতরে বাগানের মধ্যে জুয়ার আসরটি বসেছিল। ধান ক্ষেতের আল দিয়ে যাওয়ার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে সরঞ্জামাদি রেখেই ওরা পালিয়ে যায়। পরে জুয়ারীদের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় খুশি হয়েছেন এলাকাবাসী। তিনি আরও বলেন, ফুলপুর থেকে জুয়া নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা