মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ পেস্টিসাইড জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছনকান্দা বাজার ও আমুয়াকান্দা বাজারের ১৪টি দোকানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পেস্টিসাইড জব্দ করা হয়।
পেস্টিসাইড ইন্সপেক্টর কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু ওই অভিযান পরিচালনা করেন। পেস্টিসাইডস আইন ২০১৮ অনুসারে পরিদর্শকের ক্ষমতাবলে তিনি ওই অভিযান পরিচালনা করেন। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সোহেল রানা, শাহাদুজ্জামান, মোফাখ্খারুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম, সুজন দেবনাথ, এ্যানি ইবনে হিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।