• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে গুলিতে নিহত সাইফুলের পরিবারের জন্য উপহার নিয়ে পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছানো হয়। এ সময় সাইফুলের স্ত্রী রহিমা আক্তার, পুত্র রামীম (৪), ছোট কন্যা সায়মা (২), সাইফুলের বাবা তৈয়ব আলী, ছোট ভাই হাফিজুল, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, এম এ মান্নান, ধন্তা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান পান্না, চক ঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী হিসেবে ২৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ প্যাকেট দুধ ও ১ প্যাকেট নুডুলস প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা