মো: আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ‘সুরের ঠিকানা’ নামে ইসলামী শিল্পী গোষ্ঠীর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুমা আঞ্জুমান সুপার মার্কেট মসজিদে এর শুভ যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন, সুরের ঠিকানা শিল্পী গোষ্ঠী, ময়মনসিংহ শাখার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নোমান। এসময় সুরের ঠিকানা, ফুলপুর শাখার পরিচালক হাফেজ আনিছ বিন আজিজের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সুরের ঠিকানা শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষক হাফেজ আতিকুল ইসলাম আতিক, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মাহবুবুর রহমান, আঞ্জুমান সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ নূরুল্লাহ, কাজী ড্রাগ হাউজের স্বত্ত্বাধিকারী হাফেজ কায়েস, আহলপ হাদীস মসজিদের ইমাম ক্বারী সাদ্দাম হোসেন, বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ গোলাম মুহাম্মদ মাহদী হাসান, ব্যবসায়ী হাফেজ আব্দুল হেকিম, বাশুয়া কবিরপুর মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ মুশাররফ হুসাইন প্রমুখ।