অনলাইন ডেস্ক :
আমরা শেখ মুজিবুর রহমানের উত্থান দেখলাম, পতন দেখলাম। জিয়াউর রহমানের উত্থান দেখলাম, পতন দেখলাম। খালেদা জিয়ারও উত্থান দেখলাম, পতন দেখলাম।
আজ থেকে প্রায় বছর খানেক আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এই আলিম এসব কথা বলেন।
শেখ হাসিনাকে তিনি বলেন, আপনার এত ভয় কিসের? সুষ্ঠু নির্বাচন দেন। আপনি প্রচুর উন্নয়ন করেছেন। জনগণে চাইলে আপনি আবার ক্ষমতায় আসবেন। না চাইলে দরকার কি?
অপমানজনকভাবে বিদায় নেওয়ার চেয়ে সুষ্ঠুভাবে বিদায় নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
আজকে থেকে ঠিক ১ বছর আগের কথা এগুলো। কোনো চিপাচাপায় বসে ফেসবুকে না বরং বায়তুল মোকাররমের দক্ষিন গেটে দাঁড়িয়ে তৎকালীন দেশের সর্বোচ্চ ক্ষমতাধরের উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন জামিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসেমী হাফিজাহুল্লাহ।
সুন্দর ছিমছাম সহজ বক্তব্যে ইতিহাস, রাষ্ট্র, গণতন্ত্র, দেশ সব বিষয়েই যে কথাগুলো বলেছিলেন সব কংক্রিট ট্রুথ। কিন্তু উনার এসব মূল্যবান কথা শেখ হাসিনার শোনার সময় কই?
সাদা দাড়িওয়ালা সাদাসিধা হুজুরদের কানেকশন কিন্তু উপরে থাকে, অনেক উপরে। কাজেই বুদ্ধিমানদের এসব কথা শোনা উচিৎ।