• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ইমাদপুর ভাঙ্গাব্রীজ নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রাস্তা পারাপারের সময় ইমাম পরিবহনের একটি বাস মহিলাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তার পরিচয় সনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ডিউটি অফিসার জেনিফার ইয়াসমিন বলেন, বৃদ্ধা ওই মহিলার পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য আজ সকালে তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদি কেহ তাকে চিনে থাকেন বা তার কোন অভিভাবকের  সন্ধান পাওয়া যায় তাহলে ফুলপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ০১৩২০১০৩৪৫১।

আপডেট :

মৃত এই মহিলার পরিচয় পাওয়া গেছে। উনার নাম মঞ্জুয়ারা বেগম (৭৬)। তার স্বামী মৃত আব্দুর রশিদ। উনার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অভয়পুর গ্রামে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান উনার প্রকৃত অভিভাবকের নিকট তার লাশ হস্তান্তর করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা