মো. আব্দুল মান্নান :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আশিকুর রহমান রাফি আনসারদের হামলায় গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি শাখায় ভর্তি করা হয়েছে।
রাফি ময়মনসিংহের ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মোঃ সাদেকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি মুহসিন হলে ডিবেটিং ক্লাবের কৃতি বিতার্কিক।
তার বাবা সাদেকুর রহমান প্রিয় সন্তানের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।