মো. আব্দুল মান্নান :
ইত্তেফাকুল উলামা, ফুলপুর (ময়মনসিংহ) শাখার উদ্যোগে ফেনীর বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে রওনা করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) বাদ ইশা ছনকান্দা বাজার মসজিদ থেকে ইত্তেফাক নেতা মাওলানা মুহিউদ্দীন সাহেবের নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম এসব খাদ্য সামগ্রী নিয়ে রওনা করেন। খাদ্য সামগ্রী হিসেবে টোস্ট বিস্কুট, লেক্সাস বিস্কুট, চকলেট, পানির বোতল., মুড়ি, গুড়, লবণ, সরিষার তেল ইত্যাদি নেওয়া হয়েছে। আর ওষুধ হিসেবে ওর স্যালাইন, পাইরিনল, নাপা, ইমোডিস ও তুসকা নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু শাড়ি-লুঙ্গি ও গেঞ্জি নেওয়া হয়েছে। মোট ৪০০ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে। ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দীন সাহেবের নেতৃত্বে জামিয়া গিয়াছ উদ্দিন রহ.-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আতাউল্লাহ, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান মানিক, ফায়ার সার্ভিস মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, মারকাজুত তাহফিজের মুহতামিম হাফেজ ফখরুল ইসলাম, সাহাপুর বড় কুড়েরপাড় মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহীম, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল্লাহ আল মাসুক, দিউ ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা কাউসার, মুফতী আমিন, মাওলানা কেফায়াতুল্লাহ প্রমুখ উলামায়ে কেরাম সফরসঙ্গী হয়েছেন।
রওনা করার আগে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহিউদ্দীন। এসময় ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আমির উদ্দিন, দারুল ইহসান এক্সিলেন্ট মাদরাসার পরিচালক শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।