মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফুলপুর শাখায় স্থানীয় উলামায়ে কেরামকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) বাদ আসর ব্যাংকের শাখা প্রধানের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফুলপুর শাখার এফএভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ হাম্মাদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,

আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক দামাত বারাকাতুহুম, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, আর-রাইয়্যান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল্লাহ আন নুমান, ব্রিজ মোড় মসজিদের ইমাম মুফতী উবায়দুল্লাহ, ছনকান্দা মসজিদে নবীর ইমাম হাফেজ মুবারক, কাজীবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা খতীব মরহুম উবায়দুল হক রহ. ও মুফতী আব্দুর রহমান রহ. থাকতে ইসলামি ব্যাংক যে কানূন অনুসরণ করে চলতো আবারও সেইরকম হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শরীয়াহ মোতাবেক চালাতে, তাদের মত ও পথ অনুসরণ করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় হেড অব ব্রাঞ্চ হাম্মাদ উদ্দিন তাদের এসব পরামর্শ উর্ধতন কর্মকর্তাদের সমীপে পৌঁছে দিবেন বলে জানান। এছাড়া ইসলামি ব্যাংকে আগের মত আবারও লেনদেন করতে মানুষকে উৎসাহিত করার জন্য উলামায়ে কেরাম ও আয়েম্মায়ে মাসাজিদকে অনুরোধ জানানো হয়। এসময় অত্র শাখার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।