মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কুমুরিয়া নয়াপাড়া গ্রামের নয়ন হাজীর ছেলে মো. আবুল কাসেম (৫৭) আর নেই। তিনি মঙ্গলবার (২৭ আগস্ট) রাত টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। পরে তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থার বেশি অবনতি হলে চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বাড়ি ফেরার সময় পথে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনার ছেলে মাওলানা মুক্তাদির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্যক্তি জীবনে তিনি খুবই ভাল মনের একজন মানুষ ছিলেন। নামাজী ছিলেন। সবার সাথে হাসিমুখে কথা বলতেন। আজ বুধবার (২৮ আগস্ট) বাদ যুহর উনার নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।