• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরের কৃতি সন্তান যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের রত্নগর্ভা মা আর নেই

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মো: আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামের কৃতি সন্তান যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের রত্নগর্ভা মা আর নেই।  তিনি রবিবার (২৫ আগস্ট) রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। এরপর সোমবার (২৬ আগস্ট) দুপুরে  উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা ও দাফনকাজ সম্পন্ন হওয়ার পর শহরের বাসায়  ফেরার সময় মোহাম্মদ আনোয়ার হোসেনের দুই শিশু পুত্রের মন খারাপ। মুখ ফোটে না বলতে পারলেও তাদের চেহারা দেখে তেমনটিই অনুমান করা গেছে।

এ বিষয়ে চরপাড়া গ্রামের কৃতি সন্তান আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন,

‘দাদী মৃত্যুবরণ করায় একটু আগেই কবরে শায়িত করে আসছেন বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন (যুগ্ম সচিব)। এখন তারা দুজন বুঝতে পারছে দাদী নেই কেনো? দাদী আমাদের সাথে বাসায় যাচ্ছে না কেনো?
কান্নাভরা মায়াবী চোখে মুখে আনোয়ার সাহেবের দুই টুইন বেবী। আমাদের থার্ড জেনারেশন। আজ সোমবার দুপুরে মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের মমতাময়ী মায়ের দাফন শেষে মরহুমার আদরের ছেলে ও দুই নাতি। মরহুমার জন্য সবাই দোয়া করি। আমিন।’

উল্লেখ্য, এর বছর দুয়েক আগে উনার আব্বা বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা উনাদেরকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা