অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) বিকালে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এ,কে,এম তোফাজ্জল হক। মিছিলে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস আলী, ওয়াহিদুজ্জামান মিঠুন, তোজাম্মেল হক রুবেল, আজাহারুল ইসলাম রিপন, সাদেকুল হক সাদেক, মোবারক হোসেন, ফারুক আহম্মেদ, শেখ ফরিদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।