মো: আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ মসজিদের ইমাম ও মাদরাসাতুস সুফফার পরিচালক হাফেজ এরশাদুল্লাহ সাহেবের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে কলেজ মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মরহুমের উস্তাদ কিশোরগঞ্জ বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহমাদ আলী, নকলা উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল জলিল কাসেমী, হাফেজ শাহজাহান সিরাজী, মরহুমের মামাতো ভাই হাফেজ উবায়দুল্লাহ, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, ঘোমগাওয়ের হাফেজ মাওলানা আব্দুল হক, মাদরাসাতুস সুন্নাহর মুহতামিম মাওলানা আবুল বাশার, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ঢাকা কায়েদটুলী জামে মসজিদের খতীব মাওলানা মুখলেসুর রহমান, শেরপুরের মাওলানা আহসানুল্লাহ, জামিয়া গিয়াছ উদ্দিনের মুহতামিম মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, বালিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান, ফুলপুর সরকারি কলেজের শিক্ষক ও কলেজ মসজিদ কমিটির সভাপতি মোশাররফ হোসেন, শেরপুর তেরাবাজার মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান, মুহাদ্দিস মাওলানা সফির উদ্দিন, মরহুমের ভাতিজা মাওলানা মাহমুদুল হাসান, মরহুমের বড় ছেলে মাওলানা আরিফুল ইসলাম, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান মানিক, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো: আব্দুল মান্নান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রমুখ। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে মাদরাসাতুস সুফফার মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম।
জানাজাশেষে উনাকে উনার নিজ বাড়ি উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাও গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বক্তারা বলেন, হাফেজ এরশাদুল্লাহ ছিলেন হাফেজ গড়ার কারিগর। বিশুদ্ধ তেলাওয়াত প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।