• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

অন্যায় ও জুলুমমুক্ত উপজেলা গড়তে সহযোগিতা থাকবে — ইউএনও, ফুলবাড়িয়া

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মেহেদী হাসান মোনায়েম :

ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউএনও কাবেরী জালাল বলেছেন, যে কোন অন্যায় ও জুলুমমুক্ত উপজেলা গড়তে যারা কাজ করবেন তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ২০ আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়িয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেশের সার্বিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা ও সাম্য -সম্প্রতির আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্পর্কে তিনি একথা বলেন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামানের সাথেও নেতৃবৃন্দ সাক্ষাত করেন। এসময় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমোনাইয়ের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অন্যায়, জুলুম এবং যাবতীয় অনাচারমুক্ত উপজেলা গড়তে আমরা সার্বিক সহযোগিতা করবো। সর্বত্র ফুটিয়ে তোলা হোক ইসলামের সৌন্দর্য। এসময় ফুলবাড়িয়া ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাব্বির আহমাদ, সহসভাপতি মোঃ আবু রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাব্বির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হুসাইন, দাওয়াহ সম্পাদক ইসমাইল হোসেন আকাশ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদী হাসান মোনায়েম, কলেজ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ক্বওমী মাদ্রাসা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মোঃ রেজাউল করীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন এর দায়িত্বশীল মোঃ মিজানুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বার্তাপ্রেরক
মেহেদী হাসান (মোনায়েম)
তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীয়া উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা