আলী হাসান তাইয়্যেব :
পবিত্র কুরআন নাজিলের মাসে মুসলিম নবাবদের জমিতে প্রতিষ্ঠিত অধিকাংশ মুসলমানের টাকায় পরিচালিত ঢাবিতে কুরআন তেলাওয়াত করাকে অপরাধ হিসেবে নিয়েছিল যে অধ্যাপক আজ তার সামনেই হলো কুরআন তেলাওয়াত।

জানা যায়, কুরআন তেলাওয়াতের অপরাধে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির।
রবিবার (১৮ আগস্ট) ছাত্র বিক্ষোভে পদত্যাগের পর সেই ডিনকে বসিয়ে কিছুক্ষণ তাকে কুরআন তেলাওয়াত শুনানো হয়। সর্বশেষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করা হয়। যেন এখানে আর কেউ জুলুম-নির্যাতনের শিকার না হয়! এরপর ওই অধ্যাপককে বিদায় দেওয়া হয়।
তবে তার চেয়েও নয়ন সুখকর দৃশ্য ছিল যে, মোনাজাতে সেই অধ্সযাপক সকাতর আমীন আমীন বলতেছিলেন।
তোমাদের স্যালুট, হে তারুণ্য। তোমাদের কাছ আমাদের শেখার ধারা চলতে থাকুক।

এভাবে সারাজীবন নিন্দার শিকার তরুণদের হাতে বিদায় নিক সব জায়গায় বসে থাকা জগদ্দল পাথরগুলো। ভেঙে চুরমার হয়ে যাক অর্থ ও পদের গরিমায় সব অশুভ শক্তি। আমীন।
# সাংবাদিকের_ডায়েরি_আলী_হাসান থেকে সংগৃহীত।