নিজস্ব প্রতিবেদক :
সাঈদ পরিবারের ট্যালেনটেড বয় উবায়দুল্লাহ জাবির ভবিষ্যতে এভিয়েশন ইঞ্জিনিয়ার বা পাইলট হতে চান। তিনি এবার দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। জাবির বরিশাল ভাসানচর নেছারিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম সাইদুল হকের নাতি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক লন্ডন প্রবাসী ড. মাহমুদ বিন সাঈদের সেজো ভাই মতিঝিল আইডিয়ালের বনশ্রী শাখার প্রধান, সহকারী অধ্যাপক মাওলানা ফেরদাউস ও ফাতিমাতুয যাহরা মনি দম্পতির ছোট ছেলে। জাবির অত্যন্ত জিনিয়াস স্টুডেন্ট। তার জন্য সকলের দু’আ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, জাবিরের বড় ভাই নাজমুস সাকিব একজন প্রকৌশলী। মেজো ভাই আবদুল্লাহ জুবাইর মেডিসিন বিষয়ে পড়ছেন। আল্লাহ তাআলা সাঈদ পরিবারের সকলের নেক মাকাসিদ পূরণ করুক।