নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা ও বওলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
এর আগে মাওলানা বেলায়েত হোসেনকে সভাপতি ও ফারুক হোসাইনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন পায় ১৯ সদস্যের বওলা ইউনিয়ন কমিটি। কমিটিতে মাহবুব আলমকে প্রশিক্ষণ সম্পাদক, শহিদুল ইসলামকে সমাজ কল্যাণ ও শাহজাহান আলম সাজু সরকারকে বায়তুল মাল সম্পাদক করা হয়।
এরপর ফুলপুর উপজেলা কমিটি ও বওলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ যৌথভাবে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন।