মোঃ আব্দুল মান্নান :
১৫ আগস্ট ২০২৪ ময়মনসিংহের ফুলপুরে কোথাও নজরে পড়েনি আওয়ামী লীগের কোন কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কাউকে কোন অনুষ্ঠান করতে দেখা যায়নি।

গত ৫ আগস্ট ২০২৪ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশত্যাগ করে চলে যান তিনি। একই সাথে দলের নেতাকর্মী যাদের কথায় চলতো সব তারা পলাতক রয়েছেন। যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন করার কোন লোক পাওয়া যায়নি।

সকাল থেকে দিনব্যাপী রাজপথ ছিল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলীয় লোকজনের দখলে।