• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা কৃষক দলের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে খন্ড খন্ড মিছিল নিয়ে এতে যোগদান করেন নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রীণ রোড কড়ইতলায় এক সমাবেশে মিলিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। বক্তব্যে তিনি ছাত্র জনতাসহ কৃষক দল ও বিএনপির নেতাকর্মীদের হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, আমজাদ সরকার ও কুদরত আলী।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ, সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ মাস্টার, সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম, বওলা ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত হোসেন বেগ, ছনধরা ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা