• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

সংখ্যালঘু সম্প্রদায়ের সুখে দুখে পাশে থাকবে উলামায়ে কেরাম 

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দুষ্কৃতকারীদের ভয়ে আতঙ্ক অনুভব করছিলেন ময়মনসিংহের ফুলপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এসময় তাদের অভয় দিয়ে শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখতে পাশে দাঁড়ান ফুলপুর উলামায়ে কেরাম। ৬ আগস্ট রাত থেকে অদ্যাবধি মন্দিরসহ তাদের জানমালের নিরাপত্তায় পাহারা দিয়ে যাচ্ছেন তারা। এতে উলামায়ে কেরাম ও সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি সদ্ভাব গড়ে ওঠে। একে অপরকে বুকে জড়িয়ে নেন। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, ওসি মাহবুবুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় তাদের।
১৪ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ফুলপুর পৌরসভার সাহাপাড়া অষ্টমীখলা মন্দির এলাকায় সঙ্ঘশ্রী ক্লাবের সামনে পাহারার এক পর্যায়ে চা পানের সময় উলামায়ে কেরাম ও হিন্দু সম্প্রদায়ের ভাইদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইখলাস উদ্দিন, কাউন্সিলর কৃষ্ণ কান্ত সাহা, অভিজিৎ রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, সাংবাদিক নাজিম উদ্দিন, সেলিম রানা প্রমুখ।
বক্তব্যে উলামায়ে কেরাম বলেন, আজ যেমন আমাদের পাশে পেয়েছেন আগামী দিনেও সুখে দুখে আমাদেরকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। হিন্দু নেতৃবৃন্দ বলেন, দুর্দিনে যে বন্ধু পাশে এসে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। আমরা এখানে ভালো আছি। আমাদের কোন সমস্যা নেই। তবে সমস্যা হতে তো সময় লাগে না। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একটা দুঃসময় চলছিল। ঠিক তখন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এ ভালবাসা কখনো ভুলবো না। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনেও আমাদের পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি। আজকের এ ভালবাসাকে কাজে লাগিয়ে আগামী দিনে  আমরা গড়ে তুলবো সম্প্রীতির নতুন অধ্যায়। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ ফুলপুর পৌর শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা