মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন। এ ব্যাপারে তিনি তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। উহা নিচে তুলে ধরা হলো :
প্রিয় হালুয়াঘাট বাসি,
আসসালামু আলাইকুম।
ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শত শত শহীদের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি_ আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। তাই হালুয়াঘাটে শান্তি বিঘ্নিত করতে কিছু অসাধুচক্র ইতিমধ্যে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি। দুর্নীতিমুক্ত হালুয়াঘাট গড়ে করে তুলি। সুশীল সমাজ থেকে আপামর সকল জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান যেখানে দুর্নীতি অপকর্ম দেখবেন সেখান থেকে আর্মি_পুলিশ এবং উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন ডিরেক্টলি অ্যাকশনে যাবে আমি ব্যক্তিগতভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রশাসনকে সহযোগিতা করব। সেখানে যদি আমি কিংবা আমার পরিবার কিংবা আমার সমর্থক আমার নাম ভাঙিয়ে কোন ধরনের অপকর্মে লিপ্ত থাকে _ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের প্রশাসনিকভাবে অ্যাকশনে যাবেন এবং গ্রেফতার করবেন।
আমি নিজে দুর্নীতি করি না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেই না।
প্রিয় হালুয়াঘাট বাসি,
আপনারা যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ভালোবাসার বিনিময়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন হালুয়াঘাট গড়ে তুলি করি। যেখানে কোন দুর্নীতি-অপকর্ম- লুটপাট কোন কিছুই থাকবে না। আপনারা সবাই আর্মি প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন।
আপনারা সবাই ভালো থাকবেন।আমি আপনাদের পাশে ছিলাম- আছি- থাকবো আজীবন। খোদা হাফেজ
আপনাদের সেবাদাস –
মোহাম্মদ আবদুল হামিদ
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হালুয়াঘাট