অনলাইন ডেস্ক :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে গুরুতর আহত মোঃ মাজেদুল ইসলাম আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শনিবার (১০ আগস্ট) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মাজেদুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সংলগ্ন পূর্ব গামারীতলা গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র ও গাজীপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র।
তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে গুলিতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।