• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

বাংলাদেশে নতুন অধ্যায় শুরু — প্রফেসর ড. সাইদুর রহমান

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অ্যাসোশিয়েট প্রফেসর ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান ড. সাইদুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হলো। আলহামদুলিল্লাহ।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘অভিনন্দন,  প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দেশ পরিচালনার জন্য আপনিই সর্বোত্তম এবং উপযুক্ত ব্যক্তি। এটি শিক্ষার্থীদের একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। আমি আশা করি এবং প্রার্থনা করি যে, তিনি এবং তার দল দেশকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।’

ড. সাইদুর রহমান আরও বলেন, ‘২০২৩ সালের জুলাই মাসে সানওয়ে ইউনিভার্সিটিতে তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল। সানওয়ে এডুকেশন গ্রুপ তার সম্মানে “Yunus Social Business Centre” প্রতিষ্ঠা করেছে। সর্বশক্তিমান আল্লাহ তাকে আমাদের দেশকে বাঁচানোর জন্য পথ দেখান।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ১৭। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান,  এ এফ  হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোঃ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই- আজম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা