• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

সংখ্যালঘুদের নিরাপত্তায় পালাক্রমে ডিউটি করবেন ফুলপুর উলামায়ে কেরাম

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
সংখ্যালঘুদের নিরাপত্তায় পালাক্রমে ডিউটি করবেন ময়মনসিংহের ফুলপুর উলামায়ে কেরাম। বিভিন্ন জায়গা থেকে নীরিহ মানুষের উপর হামলা, মারধর ও লুটপাটের খবর পাওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রুটিন মাফিক এ ডিউটি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় প্রথম ডিউটি শুরু হয়; চলে মধ্যরাত পর্যন্ত। আগামীকাল থেকে রাতব্যাপী ওই ডিউটি চলবে, ইনশাআল্লাহ। ছনকান্দা বাজার হয়ে সাহাপাড়া, অষ্টমীখলা, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাসের বাড়ি ও কাজিয়াকান্দা এলাকাসহ বেশ কিছু এলাকায় মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর নেতৃত্বে টহল দেওয়া হয়।


এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, মহসিন মার্কেটের মালিক হাফেজ ইউসুফ, মুফতী রাকিবুল হাসান, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আব্দুল মান্নান, মুফতী জুবায়ের, ফায়ার সার্ভিস মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, কাজী ইমরান প্রমুখ। এছাড়া স্থানীয়দের মধ্যে অঞ্জন রায়, অভিজিৎ রায়, ডায়মন্ড রায়, সুমন সূত্রধর, গোপাল, বিপুল সরকার, বাসু দেব, নিটোল বণিক, অনিক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা