• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

১৯ জুলাই গুলিতে নিহত হলেন তরুণ আলেম মাওলানা মাসউদ

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

১৯ জুলাই ২০২৪ গুলিতে নিহত হলেন বাড্ডা বাগান বাড়ি মসজিদের ইমাম তরুণ আলেম হাফেজ মাওলানা মাসউদ। ঢাকায় একটি মসজিদে নামাজ পড়িয়ে মাদরাসার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় মাসউদের বুকে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং মারা যান।

কিন্তু কি দোষ ছিল তার?

জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনের ধারে কাছেও ছিলেন না তিনি। মাদরাসায় যাওয়ার পথে মাওলানা মাসুদের বুকে গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায় এবং তিনি শহীদ হয়ে যান। তিনি তখন মসজিদ থেকে মাদরাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন।

শহীদ মাসউদের সহকর্মী আহমদ গালিব বলেন,
“আমার এক সময়ের সহকর্মী, বাড্ডা বাগান বাড়ি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসউদকে গত শুক্রবার (১৯ জুলাই) আন্দোলন চলাকালীন একটি ভবন থেকে গুলি করা হয়। গুলি তার বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। জুমার নামাজ পড়িয়ে মাদরাসায় মাদরাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা গুলি করেছিল তা জানা যায়নি।

মাসউদের প্রতিবেশী আহমাদ ইউশা বলেন, ‘হাফেজ মাওলানা মাসউদ আমাদের বাসার কয়েকটা বিল্ডিংয়ের পর একটি অ্যাপার্টমেন্টের মসজিদে নামাজ পড়াতেন। ওই এলাকার নিকটে লিঙ্ক রোডে একটা মাদরাসাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মসজিদ থেকে মাদরাসায় যাওয়ার পথে উনার বুকে গুলি ঢুকে। তবে উনার কোন দোষ ছিল বলে আমাদের জানা নেই।

* আশরাফ মাহদী ও মুফতী আব্দুল মালেকের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা