মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহে ফুলপুর টু বওলা বাজার ও বওলা বাজার টু ধোবাউড়া সড়কে কোবরা মোড় এলাকায় বড় ভাঙন সংস্কার করালেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
শনিবার (২৭ জুলাই) তিনি ওই ভাঙন সংস্কার করান।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ পাবলিশ হলে বিষয়টি নজরে আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের।
পরে তিনি জরুরি ভিত্তিতে ওই গর্ত ভরাট ও পাকা সড়ক সংস্কারে উদ্যোগ নেন।
এতে এলাকাবাসী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।