আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ছারছীনার পীর সাহেব হুজুর আর নেই
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
আমীরে হিজবুল্লাহ ছারছীনার পীর সাহেব হুজুর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ আর নেই। তিনি বুধবার (১৭ জুলাই) রাত ২টা ১১ মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মহান আল্লাহ তাআলা উনার রুহের মাগফেরাতসহ জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দান করুক। বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই ) বেলা ৩ টায় ছারছীনা দরবার শরীফে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.