• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

আগামীতে নির্বাচন করবো না — বাজেট বক্তৃতায় ফুলপুর মেয়র মি. শশধর সেন

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন বাজেট বক্তৃতায় নিজের ব্যর্থতার কথা তুলে ধরেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন যে, আগামীতে নির্বাচন করব না। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫৮ কোটি ৭২ লক্ষ ৩০ হাজার ৬৭২ টাকা বার্ষিক বাজেট ঘোষণা করা হয়। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বাজেট ঘোষণা করা হয়। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র একথা বলেন। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচনের সময় মানুষের সাথে বলছিলাম যে, ফুলপুরকে আমরা ফুলের মতো করে সাজাবো কিন্তু পারলাম না। আমার নসীব খারাপ; পৌরবাসীরও নসীব খারাপ। প্রায় সাড়ে তিন বছর চলে গেলেও কাঙ্ক্ষিত বরাদ্দ আমরা পাইনি। অনেক কথা বলেছি। অনেক প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু পূরণ করতে পারছি না। আমি না শুধু বাংলাদেশের কোন পৌরসভাই বরাদ্দ পায়নি। বলতে গেলে এখন আমি অচল। চোখে সরিষা ফুল দেখছি। কিভাবে পৌরসভা চালাবো বুঝতে পারছি না। আপনারা জানেন, বিগত দিনে জন্মমৃত্যুর সনদের জন্য পৌরবাসীর নিকট থেকে আমরা কোন টাকা পয়সা নেইনি। ভর্তুকি দিয়েছি। ৪ হাজার ৬২১টি ভিজিএফ কার্ড দিয়েছি। বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা বাবদ আমরা কোন টাকা নেই না। যতটুকু সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু এরপরও বরাদ্দের অভাবে পৌর শহরের জলাবদ্ধতা দূর করতে পারছি না। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ড্রেন করতে পারতাম তাহলে পানি নিষ্কাশন সহজ হতো। এলাকাবাসী খুশি থাকতেন। বর্জ্য ফেলানোর সুব্যবস্থা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য ফেলানোর জন্য আমরা ৫ একর জমি ক্রয় করেছি। এখন বর্জ্য ফেলানোর আর কোন সমস্যা হবে না। শেখ রাসেল মিনি স্টেডিয়াম বিষয়ে মেয়র বলেন, স্টেডিয়ামটা আরও ভালো হতো। এটা কে বা কারা করে গেছে জানি না। তবে ধ্বংস করে গেছে। জানা যায়, শিশু পার্কের জন্য ১২ কোটি টাকা এসেছিল। এগুলো ফেরত গেছে কিন্তু কেন জানতে চাইলে এর সঠিক উত্তর তিনি দিতে পারেননি। একইভাবে ফেরত গেছে মহাসড়কে ডিভাইডার নির্মাণের জন্য আসা ৪ কোটি টাকা।

আরেক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, সাধ আছে কিন্তু সাধ্য নেই। ১ কোটি ৩৫ লক্ষ টাকা ঋণসহ আমি দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে ঋণের ২৯ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। এবার ২৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে কিন্তু চাহিদার তুলনায় এটা কিছুই না। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মেয়র মি. শশধর সেন বলেন, পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন নির্মাণ, সড়ক সংস্কার ও লাইটিংসহ বহু কাজ আটকে আছে। টাকার অভাবে করা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী একটু সুদৃষ্টি দিলে আমরা উপকৃত হতাম। এসময় স্মার্ট পৌরসভা বিনির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চান মেয়র মি. শশধর সেন।

এসময় প্যানেল মেয়র-২ মোঃ সালেহ আহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, কাউন্সিলর মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, কৃষ্ণ কান্ত সাহা, লিজা আক্তার, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা