নিজস্ব সংবাদদাতা :
কেন্দ্রীয় যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। আজ শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ময়মনসিংহ মহানগরীর জিরো পয়েন্ট থেকে বিএনপি’র পার্টি অফিস পর্যন্ত প্রধান সড়কে ওই অনুষ্ঠিত হয়।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শোয়েব মুন্সী, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মানিক খান, উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান মিঠুন, জুবায়ের আহমেদ, মোঃ আলামিন সরকার, যুবদল নেতা আনোয়ার হোসেন, মোঃ খোকন বেপারী, মোঃ আনোয়ার হোসেন পাশা, মোঃ রুবেল চৌধুরী, মোঃ মামুন খান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন তালুকদার, মোঃ সোহেল রানা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলশেষে সাবেক ছাত্রনেতা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।