আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ -এর ছেলে দল ও মেয়ে দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকালে ওই খেলা অনুষ্ঠিত হয়। এতে বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল ও শালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে।
পরে চ্যম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.