• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি গঠন করায় ফুলপুরে আনন্দ মিছিল 

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
কেন্দ্রীয় যুবদলের ৬ সদস্য বিশিষ্ট নবগঠিত আংশিক কমিটি গঠন করায় ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) বেলা ২ টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন,  ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান। জানা যায়, নবগঠিত কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেককে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সংগঠনিক সম্পাদক ও নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়। ৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এসময় আনন্দ মিছিলে ফুলপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন শহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মোশাররফ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ ঈমান আলী, ১নং ছনধরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ২ নং রামভদ্রপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল মাস্টার, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবুল হাসিম, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ছাইদুর রহমান, ৬ নং পয়ারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মামুন সরকার, ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, ৮ নং রূপসী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন, ৯ নং বালিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা