• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

৮ মসজিদ ২ ঈদগাহে ১ কোটি ৪০ লক্ষ ও ৬ মন্দিরে ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান প্রদান

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

ময়মনসিংহের ধোবাউড়ায় ৮টি মসজিদ ও ২টি ঈদগাহ উন্নয়নের জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। দুই উপজেলার ৬টি মন্দিরে ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক সায়েম আজ বুধবার (১০ জুলাই) এ তথ্য জানান। তিনি বলেন, ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ২০ লক্ষ টাকা, গোয়াতলা বাজার জামে মসজিদে ২০ লক্ষ টাকা, মুন্সির হাট উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ১২ লক্ষ টাকা, দক্ষিণ মান্দালিয়া বিলপাড় জামে মসজিদে ৮ লক্ষ টাকা, কলসিন্দুর বাজার জামে মসজিদে ২০ লক্ষ টাকা, ঘোষগাও বাজার জামে মসজিদে ২০ লক্ষ টাকা, আওলাতলী নতুন জামে মসজিদে ২০ লক্ষ টাকা, গলইভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে ১০ লক্ষ টাকা, ধোবাউড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়নে ৫ লক্ষ টাকা ও দুধনই ঈদগাহ মাঠ উন্নয়নে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়া হালুয়াঘাট ও ধোবাউড়ার ৬টি মন্দির উন্নয়নে ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এগুলো হলো, হালুয়াঘাট কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে ৩০ লক্ষ টাকা, শাকুয়াই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দিরে ৩০ লক্ষ টাকা, আকনপাড়া (সাহা পাড়া) গোবিন্দ মন্দিরে ৩০ লক্ষ টাকা, ধোবাউড়ার গুজিরকান্দা ত্রিনয়নী দুর্গা মন্দিরে ৩০ লক্ষ টাকা, ভুট্টা শ্রী শ্রী হরি বাসর মন্দিরে ৩০ লক্ষ টাকা ও হরিপুর শ্রী শ্রী কালি মন্দিরে ৩০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে এমপি মাহমুদুল হক সায়েম বলেন, প্রাণপ্রিয় ধোবাউড়া ও হালুয়াঘাটবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা ধোবাউড়া উপজেলায় ৮টি মসজিদ ও ২টি ঈদগাহ মাঠসহ মোট ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। আর ৩টি করে দুই উপজেলার ৬টি মন্দিরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে হালুয়াঘাট ও ধোবাউড়ায় আরও ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা