• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে কৃষক দল কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের উদ্যোগে সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের সভাপতিত্বে উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীর সন্ধালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সালাহ উদ্দিন খান মিল্কি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবর রহমান চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা