নিজস্ব প্রতিবেদক:
ছাদবাগান করলে ১০% কর ছাড়ের ঘোষণা দিলেন
ঢাকা সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি তার ফেইসবুক আইডিতে বলেছেন, ছাদবাগান করলে ১০% কর ছাড়ের ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রণালয় সকল সিটি কর্পোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের উপর কর ছাড়ের অনুমোদন দিয়েছে।
এ ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী।
নীতিমালা প্রণয়ণে উপস্থিত ছিলেন, কৃষি বিষয়ক প্রতিবেদক শাইখ সিরাজ প্রমুখ।