• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

সাংবাদিকদের নিকট শিক্ষক নেতার প্রত্যাশা

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনায় সাইদুর রহমান আকন্দ নামে এক শিক্ষক নেতা একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘কাঁদা ছুড়াছুড়ি নয়, বৈশিষ্ট্য হোক কলমের সাহসিকতায়, ফেসবুকে নয়, পত্রিকায়।

১। কোথায় মানুষ নিপীড়ন নির্যাতিত মৌলিক অধিকার হরণ হচ্ছে?
২। কোথায় কার জন্য সাধারণ মানুষ নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
৩। কোথায় কোন দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বেশি দামে বিক্রি বা মজুদদারি করছে?
৪। কোথায় মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
৫।কোথায় নিম্ন মানের পণ্য বিক্রি হচ্ছে?
৬। কোথায় অবৈধ পণ্যের ক্রয় বিক্রয় হচ্ছে?
৭। কোথায় সামাজিক কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে?
৮। কোন রাস্তার জন্য মানুষ মানবেতর জীবনযাপন করছে?
৯। কোথায় কোন কারণে কৃষকের ফসলি জমি, ফসল বা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?
১০। কোথায় কিশোর গ্যাং,মাদকের চোরা চালান বা কে বা কার দ্বারা অবাধে বিচরণ হচ্ছে?
১১। কোন অফিসে কে, কোথায়, কি কারণে অবৈধ সুবিধা নিচ্ছে বা টাকা ছাড়া কাজ হয়না?
১২। কোথায় নিম্নমানের প্রকল্প বিধিবহির্ভূত ভাবে লাম সাম করে বাস্তবায়ন করছে?
১৩। কোন প্রকল্পে অনিয়ম বা মান সম্মত হয়নি?
১৪।কে অবৈধ উৎকোচ ছাড়া ফাইল স্বাক্ষর করেনা?
১৫। কোথায় সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে?
১৬। কে অনিয়ম দূর্নীতি করে আংগুল ফুলে কলাগাছ হচ্ছে? বৈধ আয়ের উৎস খুজে বের করা বা কত কিছুর মালিকানা বের করে জাতির সামনে তুলে ধরা।
১৭। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে কোথায়, কে গাফিলতি করছে?
১৮। স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা খাদ্য রাষ্ট্রীয় কার্যক্রম তুলে ধরা।
১৯। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত সমস্যা তুলে ধরা।
২০। কোথায় নিষিদ্ধ কার্যক্রম পরিচালিত হচ্ছে?
২১। প্রমাণসহ সঠিক নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করা।
২২। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
২৩। রাস্ট্রীয় বরাদ্দকৃত নাগরিক সেবার ত্রুটি অনিয়ম তুলে ধরা।
২৪। তথ্য সরবরাহে ভাষা নির্ভুল সঠিক তথ্য উপস্থাপন করা।
২৫। সাহসিকতার সাথে রাস্ট্রযন্ত্রের ত্রুটি তুলে ধরা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
২৬। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞাপন তৈরি করা।
২৭। রাষ্ট্র বিরোধী কার্যক্রমে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটলে সময়মত তথ্য উপাত্ত তুলে ধরা।
২৮। উন্নয়ন মূলক কার্যক্রমের সফলতা তুলে ধরা।
২৯। অনগ্রসর, পিছিয়ে পড়া, প্রতিবন্ধী, বয়স্ক, অনাথ, এতিম, অসহায়, গরীব, অন্যান্য প্রান্তিক মানুষগুলোর কল্যাণমূলক কাজে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া ও ক্ষেত্রবিশেষে ভুমিকা রাখা।
৩০। কাউকে খুশি করার জন্য জেনে শুনে রাষ্ট্রের ক্ষতি না করা বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে নিজেকে লুকিয়ে না রাখা।
বিঃদ্রঃ কাউকে ছোট করা, জ্ঞানের পরিধিতে আক্রমণ করা, স্বার্থে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমারও ইচ্ছে জাগে সাংবাদিকতা করি। পুরোটা নিজস্ব মতামত।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা