• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

যার যার দোকানের সামনের জায়গা তাকে পরিষ্কার রাখলে ভালো হয়

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
আমরা জানি, ব্যবসায়ীদের হাতে অনেক টাকা থাকে। তারা ধনী। সুখী মানুষ। মুষ্টিমেয় কিছু ব্যতীত অধিকাংশই সচ্ছল। ঋণী না। টেনশানমুক্ত বলা যায়। এ ধরনের মানুষ রুচিশীল হয়ে থাকেন। তাদের কাপড় চোপড়, পোশাকাদি, জুতা, জামা, চশমা, ঘড়ি সবই দামি হয়ে থাকে। বাজারের তরতাজা মাছটা কিন্তু তারাই কিনেন। টপ ক্লাসের গাড়ি বা সবচেয়ে সেরা জিনিসগুলো তারাই ব্যবহার করে থাকেন। শুনেছি, মেয়েদের নাকি সম্পদশালী বর পছন্দ।

সে হিসেবে বলা যায়, ব্যবসায়ীদের বউরাও কিন্তু ভাল, সুন্দর ও পরিপাটি হয়ে থাকেন। অতএব, ব্যবসায়ীদের দোকানপাট বা এর আঙ্গিনাও পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, রুচিশীল, ময়লা আবর্জনামুক্ত হবে এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোল চত্বর এলাকায় হালুয়াঘাট রোডে ও শেরপুর রোড মোড়ে সরেজমিন গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানের সামনে ময়লা আবর্জনার স্তূপ; যা তাদের রুচির সাথে যায় না। হয়তোবা তারা কর্মচারীকে আঙ্গিনা পরিষ্কার রাখতে আদেশ করেছেন কিন্তু কর্মচারীরা তা সঠিকভাবে ফলো করছেন না। মালিকপক্ষকে এগুলো খতিয়ে দেখতে হবে। নিজ নিজ দোকানের সামনে পানি জমে থাকলে, ময়লা আবর্জনা পড়ে থাকলে নিজেরই ক্ষতি। সৌখিন কাস্টমার ওই দোকানে ঢুকবেন না। এজন্য পৌরসভার মেয়রের দিকে তাকিয়ে থেকে সময় ক্ষেপণ না করে নিজেদের ময়লা নিজেরাই গুছিয়ে রাখলে ভালো হয়।

কেননা, ভাষা সৈনিক সাবেক পাঁচ বারের এমপি মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নেতা যার পুত্রও টানা তিন বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী সেই বাঘা নেতা মরহুম এম শামসুল হকের নামে করা চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নিউজ পাবলিশ করার প্রায় ২০ দিন পর ময়লা পরিষ্কার করা হয়েছিল। অতএব, আপনারা যদি পৌরসভার দিকে তাকিয়ে থাকেন আর এরকম ২০ দিন পর তা পরিষ্কার করা হয় তাহলে আপনার কাস্টমার কমে যাবে। আগত আত্মীয় স্বজনের কাছে শরম পেতে হবে।

এটা শুধু ফুলপুরের জন্য নয় বরং সারা দেশের যে কোনো মানুষই তা ফলো করতে পারেন। অনেকে মনে করে থাকেন যে, পৌরসভাকে আমরা ট্যাক্স দেই, এসব ময়লা পরিষ্কার করার দায়িত্ব তো তাদেরই। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে হয়তোবা তারা বিষয়টি দেখবেন। কিন্তু না। উনারা দেখবেন উনাদের সময় হলে। উনাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনার তো ক্ষতি হয়ে যাচ্ছে। লোকেরা তো আপনাকে নোংরা ভাবছে। নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও চারপাশ পরিষ্কার রাখা ঈমানী দায়িত্ব।

সর্বোপরি, ময়লার কারণে রোগ জীবাণুও সৃষ্টি হতে পারে। এসব থেকে রক্ষা পেতে যার যার দোকানের সামনের জায়গা তাকে পরিষ্কার রাখলে ভাল হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা