মোঃ আব্দুল মান্নান :
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাবেক ইউএনও বতর্মানে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম। রবিবার (৩০ জুন) তিনি এ পুরস্কার লাভ করেন। জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। জানা যায়, এটি একটি বিশেষ পুরস্কার। সৎ ও নিষ্ঠাবান অফিসাররাই এ পুরস্কার পেয়ে থাকেন। ফুলপুরের সাবেক ইউএনও মোঃ সাইফুল ইসলাম এ পুরস্কারে ভূষিত হওয়ায়
ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি ও সবুজ ফুলপুরের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আকবর আলী আহসানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বলেন, আশা করি, এই পুরস্কার সততার প্রতীক হয়ে সারা জীবন মানুষের সেবায় তাকে আরও একধাপ এগিয়ে দিবে।

এছাড়াও আরও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।