• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে সেলাই মেশিন ও হুইল চেয়ারসহ বিভিন্ন অনুদানের চেক বিতরণ 

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সেলাই মেশিন, হুইল চেয়ার, টিন ও গরিবদের মাঝে অনুদানের‌ চেক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ঐচ্ছিক সহায়তা তহবিল থেকে ভাতা  বিতরণ করা হয়। শুক্রবার বিকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি এসব অনুদান বিতরণ করেন।
এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন পান্না আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিখা রাণী সরকার বিউটি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন  প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা