মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭ বালক) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন ) বিকাল সাড়ে তিনটার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি। খেলায় রূপসী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফুলপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে বেলা ৩টার দিকে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে হুইল চেয়ার, সেলাই মেশিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ঐচ্ছিক সহায়তা তহবিল থেকে গরিবদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান,

উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন পান্না আক্তার , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিখা রাণী সরকার বিউটি,

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন।