মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ । আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে তারা তাকে অভিনন্দন জানান ও ফুল দিয়ে বরণ করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পান্না আক্তার, ফুলপুর উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কুমার সাহা,

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন দত্ত, ছনধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিখা রাণী সরকার বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন।