আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ -এর শুভ উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বওলা বনাম ভাইটকান্দি দলের মধ্যে আয়োজিত ম্যাচটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন । ম্যাচ উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টানা তিন বারের নির্বাচিত এমপি শরীফ আহমেদ সরকারি একটি প্রোগ্রামে থাকায় খেলাটি শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাসার রাজন, ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.