• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ -এর শুভ উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বওলা বনাম ভাইটকান্দি দলের মধ্যে আয়োজিত ম্যাচটি উদ্বোধন করা হয়।


উদ্বোধনী ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন । ম্যাচ উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টানা তিন বারের নির্বাচিত এমপি শরীফ আহমেদ সরকারি একটি প্রোগ্রামে থাকায় খেলাটি শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই‌ও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, পল্লী‌ সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাসার রাজন, ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা