• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

কাজ করলে ভুল‌ হয়, তবে ইচ্ছাকৃত হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে— হাবিব

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, কাজ করলে ভুল‌ হয়; ত্রুটি হয়। আর ভুলগুলো যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর ভুলগুলো যদি পরিবেশগত কারণে হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার যোগ্য। ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিমের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে তদন্ত কমিটির শোনানিশেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, এজেন্ডা মাফিক আলোচনা হয়েছে। মাদরাসার সম্মান, ঐতিহ্য, নীতিমালা ও সুনাম রক্ষার্থে সবাই কথা বলেছেন। আমরা আশা করছি, বিগত যে কোন সময়ের চেয়ে মাদরাসা সুন্দর থাকবে। সকলেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতামত দিয়েছেন। এ মাদরাসার সভাপতি মরহুম হাফেজ মাওলানা মুজিবুর রহমানের ইন্তেকালের পর ১ম সভাপতি হয়েছিলেন রূপসী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরে তিনি অসুস্থ হওয়ার পর ঢাকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরামুল হক চৌধুরী সভাপতির দায়িত্বে ছিলেন। আজ তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এতে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তবে আশা করছি, অচিরেই এ জটিলতা থেকে আমরা কেটে উঠতে পারবো।
মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনের বিরুদ্ধে জমি বিক্রি, লোহার এঙ্গেল বিক্রি, ইটের খোয়া ও সিমেন্ট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে আগত ৪ লাখ ৪১ হাজার ৬৪০ টাকার হিসাবের গড়মিল পাওয়া গেছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এসব বিষয়ে জওয়াবদিহি করার জন্য এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, ওসি মাহবুবুর রহমান, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আজহার মোজাহিদ সরকার, তদন্ত কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা