• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

হালুয়াঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বাবুল হোসেন :

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। একই সাথে চোরা চালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলে জান্নাত সেতু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান, হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ, মোরশেদ আনোয়ার খোকন, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমুখ।

সভায় হালুয়াঘাটে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা, হালুয়াঘাট, ধারা বাজার ও নাগলা বাজার যানজটমুক্ত রাখা, হাসপাতালের সামনে থেকে সিএনজি স্টেশন স্থানান্তর, বর্ডার রোডে যত্রতত্র ইজারার বালু না রাখা, ট্রাকে ওভারলোড না করা, বেপোরোয়াভাবে মোটরবাইক না চালানো, বাল্যবিবাহ, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

* অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা