মোঃ আব্দুল মান্নান :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের ফুলপুরে বিএনপির পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় আঞ্জুমান সুপার মার্কেট চত্বরে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আয়োজন করে। এতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে ফুলপুর বিএনপির নেতৃবৃন্দসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল।