• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১১৮ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (২৩ জুন) সকাল ৯টায় শেরপুর রোড মোড়ে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর বাদ যুহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকাল ৪ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী টানা তিন বারের নির্বাচিত ময়মনসিংহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদের নেতৃত্বে

ময়মনসিংহ টাউন হল চত্বরে জেলা আওয়ামীলীগের সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় ফুলপুর থেকে নেতা কর্মীদের অংশগ্রহণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাদশা আলমগীর, রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা