মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলায় সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ শনিবার (২২ জুন) দুপুরে হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সহ সভাপতি মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদী,
সহ-সভাপতি মাওলানা নূর হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হাসসান মাহমুদ ক্বাসেমী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি জাকির হোসাইন আকন্দ প্রমুখ।
এছাড়াও হালুয়াঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুনাঈম, সিনিয়র সহ-সভাপতি মারুফ খান, সেক্রেটারি সাজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।