ময়মনসিংহ খানক্বায়ে হোসাইনিয়া মাদানিয়া পরিচালিত আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২২ জুন) এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, সিলেটে বন্যার ভয়াবহতা দিন দিন বাড়ছে। কোনো কোনো এলাকায় পানি কমতে শুরু করলেও গতি খুব কম। পানি কমার সাথে সাথে কাঁচা ঘরগুলো ভেঙ্গে পড়ছে। খাবারের কষ্টের চেয়েও ভেঙ্গে পড়া ঘর মেরামতের চিন্তায় পেরেশান ওইসব এলাকার নিম্ন আয়ের মানুষ।

জগন্নাথপুরের রাণীগঞ্জ থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পর্যন্ত ৬৫-৭০ কিলোমিটার এলাকার রাস্তা ছাড়া দুইপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সব পানির নিচে। যানবাহন চলাচল করতে না পারায় কোথাও কোথাও রাস্তায় শ্যাওলা জমে গেছে।
২০২২ সনে বন্যার সময় ত্রাণ সহায়তা থাকলেও এবার তেমন তৎপরতা নেই বলে জানান স্থানীয়রা।
হাওড়পাড়ের বাসিন্দারা বেশি বিপদে। তারা আক্রান্ত হয়েছেন আগে। ক্ষতিগ্রস্তও হয়েছেন বেশি কিন্তু তেমন কোনো ত্রাণ সহায়তা তাদের পর্যন্ত পৌঁছেনি।
ময়মনসিংহ খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া পরিচালিত আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বানভাসি মানুষদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে সুনামগঞ্জ শান্তিগঞ্জের পার্বতীপুর ও তাহিরপুর সংলগ্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মুফতি মাহবূবুল্লাহ কাসেমীর নেতৃত্বে একটি টিম এ ত্রাণ সহায়তা বিতরণ কাজে অংশ নেন।
* তথ্য অনলাইন থেকে নেওয়া।