• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৩-২৪ সনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২২ জুন) দুপুরে এড. প্রমোদ মানকিন অডিটোরিয়ামে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির উদ্যোগে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ এতে সভাপতিত্ব করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান, ডা. হাবিবুর রহমান, অধ্যক্ষ স্বপন ধর, চেয়ারম্যান ইকরামুল হাসান খশরু প্রমুখ।

বক্তারা বলেন, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি ব্যবসায়ীদের কথা মাথায় রেখেও কৃতি শিক্ষার্থীদের যে সম্মাননা দিলেন তা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে ব্যবসায়ী উন্নয়ন সমিতির পাক্ম্যাষিক গাজিন ‘আলোকের ঝর্ণাধরা’ তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা