• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ভালোবাসা

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪

খান কামরুল :

গল্পের আড়ালে অন্য গল্প থাকে
কথার আড়ালে কথা রাখে।
বুকের ভেতরে তোমার বসবাস
তার সাথে থাকে মিশে শ্বাস।

ফুরাবে নিঃশ্বাস একদিন কথা
হারানোর পরে পাবে ব্যথা!
ঘিরিয়া রবে স্মৃতির জানালায়
যতো কথা বলি নিরালায়।

যত চিঠি বাক্সের ভেতরে রাখা
শব্দের মতো ধরে ডাকা।
ডেকে বলে ভালোবাসা কি ভুল
কেন মাড়ালে ফোঁটা ফুল?

ফুল হয়ে তোমাতে দিতে সুবাস
ভালোবেসে করে বিশ্বাস।
তাহারে আঘাত করে ভাঙ্গো মন
চোখে ঝরে জল সারাক্ষণ!

চোখের জলে মূল্য আছে জানা
সত্যি মিথ্যার কতো বাহানা!
কি লাভ বলো মিছেমিছি বলায়
সে কি বাঁধা তব পথ চলায়?

সে কি চেয়েছে তোমা হতে দান
দিলে কেন বুকে বিরহি গান?
সে গানের তুমি সুর তুমি ঝঙ্কার
মেরে কেটে লাশ কর বার।

মৃত্যুর মতোন বেঁচে আছে তার
জ্বলে পুড়ে হয়ে ছারখার।
ভুলেছিল কে কবে ভালোবেসে
দূর হতেই সুর ভেসে আসে।

যার নামে যুগে যুগে রাখে ধরে
বাঁচিয়া মরে হৃদয়ের ঘরে।
সেই ফুল ভালোবাসাতে ফোঁটে
আকুলিয়া যুগযুগ ছুটে।

তারিখ: ২২/০৬/২০২৪।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা